সেরা সংগঠক সম্মাননা
সান্তাহারে শুভসংঘের মিলনমেলা, অংশ নিলেন ১৬ জেলার তিন শতাধিক সদস্য
বগুড়ার সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘চলি মানবতার সাথে’ স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দুই বিভাগের ১৬ জেলা থেকে তিন শতাধিক সদস্য অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৫ জন সংগঠককে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি দুই জ্যেষ্ঠ সাংবাদিককে প্রদান করা হয় ‘কৃতী সাংবাদিক সম্মাননা’।